1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২১৯ বার পঠিত

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব।
সোমবার (২ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি আরব সরকারের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবাইকে শান্ত থাকার পাশাপাশি গুজব এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা সংবাদ প্রচার, শেয়ার, লাইক কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করতে পারবেন—
কূটনৈতিক উইং: ৮০০১০০০১২৪
শ্রম কল্যাণ উইং: ৮০০১০০০১২৫
পাসপোর্ট ও কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬
দূতাবাসের পক্ষ থেকে সবাইকে সচেতন থাকার পাশাপাশি আইন মেনে চলার মাধ্যমে নিরাপদে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park