1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভোটকেন্দ্র দখলের সুযোগ নেই, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খুলনা রেঞ্জ ডিআইজি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ভোটকেন্দ্র দখলের সুযোগ নেই, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খুলনা রেঞ্জ ডিআইজি

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেন, ২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই ভোটকেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না। প্রকাশ্যে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না, বরং কঠোরভাবে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মো. রেজাউল হক বলেন, “কেউ গোপনে বিকাশ বা অনলাইনে লেনদেন করলে তা নিয়ন্ত্রণ করা কঠিন। তবে প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে আমরা চুপ করে থাকব না। যারা এমন চিন্তা করছেন, তারা ভুলে যান।”
তিনি আরও বলেন, এখন পর্যন্ত নড়াইলে নির্বাচনকে কেন্দ্র করে আশঙ্কাজনক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বসবাস থাকায় নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার আশঙ্কা থাকে। অতীতে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবার এসব প্রতিরোধে সাংবাদিক, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডিআইজি বলেন, নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিট থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হলে তার জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে মহাসড়কে চলাচল ও ব্যাংকিং লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়ে আগেভাগেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনের ২৫৮টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সেনাবাহিনীর তিনটি ক্যাম্পের ৫০০ সদস্য, র‌্যাবের ২ প্লাটুন, বিজিবির ৩ প্লাটুন, পুলিশের ৮৯৬ জন এবং আনসারের ৩ হাজার ৩৫৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, মো. রকিবুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park