1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-১ আসনে জামায়াত ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল-১ আসনে জামায়াত ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নড়াইল-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৯ জানুয়ারি) বিকালে পৌর আমীর মাওলানা নওশের আলীর সভাপতিত্বে কালিয়া বাস স্টান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা অফিসে এসে শেষ হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ , বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মোঃ মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি জেলা সেক্রেটারি মোঃ তাজ মোহাম্মদসহ ১১ দলীয় জেলা উপজেলার নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে দলীয় বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে নির্বাচনী বার্তা তুলে ধরা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park