1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কয়রায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কয়রায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার কয়রা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) কয়রা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, খুলনা মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা মোঃ সোহেল সামাদ। এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) খুলনা মোঃ আমির হামজা, কয়রা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কয়রা থানার অফিসার ইনচার্জ।

কর্মশালায় পুলিশ সুপার, তাঁর বক্তব্যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটগ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক, ভোটগ্রহণের পদ্ধতি, আচরণবিধি, আইনগত বিষয় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park