1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের দু’টি আসনে বিএনপির ৪ বিদ্রোহীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৫ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলের দু’টি আসনে বিএনপির ৪ বিদ্রোহীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৫

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং বিএনপির চার বিদ্রোহী প্রার্থীসহ ১৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শেষদিনে নড়াইল-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন-বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান এবং নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার। মাওলানা আব্দুর রহমান ও আব্দুল হান্নান ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীকে সমর্থন করে সরে দাঁড়িয়েছেন।

এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর নড়াইল-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন, লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ও সুকেশ সাহা আনন্দ মাঠে আছেন।

অপরদিকে, নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park