1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় স্বাধীন প্রেসক্লাবের শুভ উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় স্বাধীন প্রেসক্লাবের শুভ উদ্বোধন

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

নড়াইলের কালিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কালিয়া স্বাধীন প্রেসক্লাব। এ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু।

প্রধান অতিথির বক্তব্যে স. ম. ওহিদুজ্জামান মিলু বলেন, “গণতন্ত্র ও সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের কলম হতে হবে সত্যের পক্ষে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে।” তিনি আরও বলেন, “কালিয়া স্বাধীন প্রেসক্লাব এই অঞ্চলের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজায় রাব্বী কামাল, কালিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, কালিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা এবং কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব সরদার আর্মি স্টং।

বক্তারা বলেন, একটি স্বাধীন প্রেসক্লাব এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন এই প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকতা আরও পেশাদার ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কালিয়া স্বাধীন প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ উজ্জল শেখ, সহ-সভাপতি হন মামুন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেহেদী হাসান।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “কালিয়া স্বাধীন প্রেসক্লাব সব সময় সত্য ও জনস্বার্থের পক্ষে থাকবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আমরা নৈতিক সাংবাদিকতা চর্চা করব।” তিনি আরও বলেন, “এই প্রেসক্লাব তরুণ ও নতুন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এবং কালিয়ার মানুষের কথা দেশবাসীর সামনে তুলে ধরবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park