1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নবগঠিত নড়াইল জেলা কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ মতবিনিময়, পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৯ জানুয়ারি) নড়াইল জেলা শহরের ধোপাখোলা মোড় সংলগ্ন নড়াইল কফি হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। নির্বাহী সদস্য উজ্জ্বল খান অনুষ্ঠান উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ’র মহাসচিব সেকেন্দার আলম শেখ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী, নড়াইল-যশোর-মাগুরা জেলার বাসস প্রতিনিধি সুলতান মাহমুদ এবং আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আল ফয়সাল খান।
এছাড়া বক্তব্য রাখেন নড়াইল জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিব হাসান, সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফুল আলম সিদ্দিকী, সহ-সভাপতি মনিরুল ইসলাম ও সুলতান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ও মশিয়ার শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম, প্রচার সম্পাদক মধু সরকার, কোষাধ্যক্ষ মিলন মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা পারভীন জনি, দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক উলফাত শেখ, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভি’র নড়াইল জেলা প্রতিনিধি ও নির্বাহী সদস্য মোস্তফা কামাল, নির্বাহী সদস্য অশোক কুন্ডু, তানজিল হোসেন, আব্দুল কাদের, মফিজুর রহমান, রাসেল মোল্লা, সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল, ইলিয়াস শেখসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।
বক্তারা বলেন, মফস্বল এলাকার সাংবাদিকদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের মানোন্নয়নে আরজেএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সম্মানে বনভোজনের আয়োজন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park