1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আপিল দাখিল ও শুনানির সূচি প্রকাশ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আপিল দাখিল ও শুনানির সূচি প্রকাশ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পঠিত

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন-২৬ উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত আপিল দাখিল, শুনানি এবং রায়ের অনুলিপি বিতরণের বিস্তারিত সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের জন্য পৃথক আপিল গ্রহণকারী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, দায়িত্বক্ষেত্র এবং যোগাযোগ নম্বর নির্ধারণ করা হয়েছে। রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলভিত্তিক এসব কর্মকর্তা আপিল গ্রহণ ও প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে সব জেলার জন্যও আলাদা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসি জানায়, আপিল আবেদন গ্রহণের পর সেগুলোর সারসংক্ষেপ প্রস্তুত করে মাননীয় নির্বাচন কমিশনের শুনানির জন্য উপস্থাপন করা হবে। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।


শুনানি শেষে রায়ের অনুলিপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপিলের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে শুনানির সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছ ও আইনসম্মত নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে আপিল সংক্রান্ত সব কার্যক্রম নির্ধারিত আইন ও বিধি অনুসরণ করে সম্পন্ন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park