1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সিলেট থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সিলেট থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

দীর্ঘ ১৭ বছর পর জন্মভূমির মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–২০২ ফ্লাইট বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার কিছু আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ঢাকায় অবতরণের পর তারেক রহমান বিমানবন্দর থেকে যে পথে ৩০০ ফিট সড়কের সভাস্থলে যাবেন, সে সংক্রান্ত রুট ম্যাপ প্রকাশ করা হয়েছে। ঘোষিত ম্যাপ অনুযায়ী তিনি রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট দিয়ে বের হবেন। এরপর বেবিচক ভবনের পাশ দিয়ে বাম দিকে জসীমউদ্দীন এলাকায় ইউটার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন অতিক্রম করে খিলক্ষেত ফ্লাইওভার হয়ে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছাবেন।

এদিকে, গণমাধ্যমকর্মীদের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ স্থাপন করা হবে। তবে মিডিয়া পাস ছাড়া কোনো সাংবাদিককে বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park