
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন,নড়াইল-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও: আব্দুর রহমান।
সোমবার সকালে (২২ ডিসেম্বর) নড়াইল জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুর সালেহ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্টেড হোসনে আরা তানভীর এর নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন।
এই সময় উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী, মাওলানা মুহসিনুদ্দীন, মাওলানা আজহারুল হক, মাওলানা হাফিজুল ইসলাম , আরিফুল সিকদার সহ দলীয় আরো নেতা কর্মীরা।
এই সময় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান বলেন আল্লাহ্ তায়ালা আমাকে যদি নড়াইল ১ আসনের মানুষের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি সকলকে সাথে নিয়ে সবার মতামত নিয়ে ইসলামী তরিকায় আল কুরআনের আলোকে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।
মাওলানা আব্দুর রহমান দলীয় প্রতীক রিকসা মার্কায় নির্বাচন করবেন।