1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিমের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টায় নড়াগাতী থানার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় নড়াগাতী অঞ্চলের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওসি মোঃ আব্দুর রহিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, নড়াগাতী থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হবে। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park