1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

নড়াইল–১ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন কালিয়া শাখার উদ্যোগে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় নড়াইল ১ আসনের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হয়, মুহূর্তেই পুরো বাসস্ট্যান্ড এলাকা জনস্রোতে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য। প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল আজিজ,ইসলামী আন্দোলন নড়াইল–১ সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস এম নাসিরউদ্দিন।
সমাবেশে মূল্যবান বক্তব্য রাখেন কাজী মোহসিন আলী সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া থানা শাখা, নড়াইল ।

বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থনকে কাজে লাগিয়ে ন্যায়ের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

সমাবেশে মাওলানা আজিজুর রহমান বলেন, নড়াইল–১ আসনের মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং দুর্নীতি বিরোধী শক্ত অবস্থানই তাঁর রাজনীতির মূল প্রতিশ্রুতি।

গণসমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কালিয়া উপজেলা প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এটি ছিল এলাকার অন্যতম বড় ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park