1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার সমাবেশ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার সমাবেশ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

নড়াইল-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর সমর্থনে শনিবার দুপুরে এক বৃহৎ প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

মঞ্চে প্রার্থীর বড় ব্যানার, দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ও বর্ণাঢ্য সাজসজ্জায় পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলমগীর বিশ্বাস বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও সত্যের পক্ষে কাজ করে। দলটি চাঁদাবাজি বা দখলবাজির রাজনীতি করে না। এজন্য মানুষ আমাদের ওপর আস্থা রাখে।” তিনি আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “নড়াইল-১ আসনের মানুষ প্রকৃত জনসেবার অপেক্ষায় আছে। আমি কোনো ব্যক্তির প্রতিনিধি হতে চাই না, আমি এই এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই। সুযোগ পেলে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এখন নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথ আমরা তৈরি করতে পারি।”

সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি কালিয়া শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পাইলট স্কুল মাঠে এসে শেষ হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park