1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধ করতে না পারে এ জন্য অবৈধ স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ।

রোববার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ প্রতিরোধে ক্রাইম ও ট্রাফিক বিভাগকে স্টিকারযুক্ত গাড়ি যাচাই করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এরপর থেকে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ডিএমপি।

আজ বুধবার সকালে ট্রাফিক, ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তাইন বিল্লাহ্ ফেরদৌসের নেতৃত্বে একটি টিম চিটাগাং রোডে মাতুয়াইল ইউলুপের কাছে অভিযান চালায়।

এ সময় অভিযানে ১২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড, ধর্ম মন্ত্রণালয়, সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসকের স্টিকার ব্যবহারকারী গাড়ি রয়েছে। পরবর্তীতে গাড়ি থেকে স্টিকার খুলে মামলা দেওয়া হয়।

এ বিষয়ে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, গাড়িগুলোতে যিনি স্টিকার ব্যবহার করছেন, সেই স্টিকারের পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থেকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুয়া স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে প্রভাব দেখাতে না পারে এবং ফৌজদারি অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park