1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে পথচারীদের ফ্রি শরবত বিতরণ করছে 'দেশ'। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে পথচারীদের ফ্রি শরবত বিতরণ করছে ‘দেশ’।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৯২ বার পঠিত

আবুল খায়ের খান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রোদের তীব্রতা এতটাই প্রখর যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই পুরো শরীর পুড়ে যাওয়ার অবস্থা। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অসহীয় এই তাপপ্রবাহ থেকে প্রায় ১ হাজার জন পথচারী, ইজিবাইক চালক, শিক্ষার্থী, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে শরবত বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “দেশ (DESH)”।

বুধবার (১ মে) দুপুরে “ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি” এন্ড “হিউম্যানিটি ও ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি” দেশ (DESH) এর আয়োজনে প্রায় ১ হাজার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৭১ সড়ক, ইলিয়াস আহমেদ পৌর সুপার মার্কেট ও পৌর বাজারে আসা পথচারী, ইজিবাইক চালক, শিক্ষার্থী, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করেন স্বেচ্ছাসেবকরা। এত বেজায় খুশি তৃষ্ণার্ত মানুষরা।

এদিকে তীব্র গরমে শরবত পান করতে পেরে খুশি হয়েছেন সাধারণ মানুষ। মো. জয়নাল নামের এক ইজিবাইক চালক বলেন, এ গরমের মধ্যে আমরা গাড়ি চালাই, এমন পানি খুব কম পান করি। রোদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “দেশ” আমাদের কথা ভেবে ঠান্ডা পানি খাওয়াইছে তাতে আমরা খুব খুশি হয়েছি।

৭১ চত্বরে দাঁড়িয়ে শরবত খাচ্ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। তাদের মধ্যে একজন মো. হাচান মিয়া। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তিনি বলেন, পাঁচ্চর থেকে যাত্রী নিয়ে এসেছি ৭১ চত্বরে। এত গরম পড়ছে যে, ঘামে পুরো শরীর ভিজে গেছে। মাথার ভেতরে যেন রোদ ঢুকে গেছে। মনে হচ্ছে, এখনই ঘুরে পড়ে যাবো। এখানে এসে দুই গ্লাস শরবত খেলাম। খাওয়ার পর শরবত খেয়ে ভালো লাগতেছে।

মো. আল-আমিন নামের এক মাদরাসার শিক্ষার্থী বলেন, আমি খুবই খুশি এ উদ্যোগের জন্য। নামাজ শেষ করে রোদের মধ্যে গেটে আসতে তৃষ্ণা লেগেছে। এখন এক গ্লাস শরবত খেয়ে ভালো লাগছে।

শ্রমজীবীরা শরবত পান করে বলেন, কিনতে ১০ টাকা লাগে। ফ্রি শরবত পেয়ে আমরা বেজায় খুশি। যারা উদ্যোগটি নিয়েছে আল্লাহ তাদের ভালো করুক এই দোয়াই করি।

তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি আয়োজকেরাও। সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন জানান, উষ্ণ তাপমাত্রার কারণে জনজীবন দুর্বিষহ। আমরা দেখেছি, এ তাপমাত্রায় অনেকের মুখ শুকিয়ে গেছে। আমরা মূলত সেসব শুকিয়ে যাওয়া তৃষ্ণার্ত হৃদয়ে শীতলতা দেখার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।

দেশ (DESH) সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। এটিও তার ব্যতিক্রম নয়। এখন গরমের তীব্রতায় সবার নাজেহাল অবস্থা। তাই শিবচর পৌর বাজারে আসা পথচারী ও সাধারণ মানুষকে তীব্র গরমে একটু স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী দেশ (DESH) সংগঠনের উপদেষ্টা মো. মোশারফ হোসেন, নারী সমন্বয়ক ইভানা আফরিন, সদস্য ডাঃ মোঃ শাওন মিয়া, মো. সানাউল্লাহ, মো. শাকিল আহমেদ, মো. উজ্জল শিকদার, মো. শামিম, মো. মেহেদী হাচানসহ ২০ জন স্বেচ্ছাসেবী।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০০৯ খ্রি. থেকে সংগঠনটি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠাকাল থেকে— মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি সচেতন কার্যক্রম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হেল্থ চেকআপ, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রম করে আসছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park