
নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উপহার সামগ্রী প্রদান করেছেন নড়াইল ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, ক্রীড়া সংগঠক রজিবুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মুনীর চৌধুরী, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক ও নড়াইলকণ্ঠের সম্পাদক কাজি হাফিযুর রহমান, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক খায়রুল আরেফিন রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সী আসাদুর রহমান, দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মতবিনিময়কালে আশিকুর রহমান মিকু বলেন,
“দীর্ঘদিন ধরে নড়াইলের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত আছি। এই জেলার ক্রীড়া উন্নয়নে সবসময় কাজ করেছি এবং ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও আদর্শিক রূপে গড়ে তুলতে কাজ করে যাব।”
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।