1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বাবা মায়ের নিয়মিত ঝগড়া নিয়ে থানায় শিশুর অভিযোগ। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বাবা মায়ের নিয়মিত ঝগড়া নিয়ে থানায় শিশুর অভিযোগ।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

নড়াইলের কাগজ ডেস্ক:

খুব সাধারন বিষয় নিয়েই বাবা-মায়ের মধ্যে ঝগড়া লেগে থাকে এবং সেটা নিয়মিত। ছয় বছরের শিশু সিয়ামের কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করে।

এসব সহ্য হচ্ছিলো না সিয়ামের। অবশেষে থানায় হাজির হয় সিয়াম। খোঁজে বের করে থানা অফিসার ইনচার্জকে (ওসি)। পুলিশ তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শুনে। অতপর সিয়ামকে নিয়ে বাড়িতে যায়। ডেকে আনে বাবাকে। তাৎক্ষণিকভাবেই বাবা-মাকে তারা আর কখনো ঝগড়া না করার অঙ্গীকার করান। এতে খুশি সিয়াম পুলিশকে বেশ হাসিমুখে বিদায় দেয়।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার। প্রাতবাজার নাম এলাকার জাহাঙ্গীর মিয়ার
সিয়াম। রবিবার বেলা দুইটার দিকে সরাইল থানায় উপস্থিত হয়। থানায় বসেই তার কথা শুনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়ার তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রান থেকে পুলিশের সহযোগিতা কামনা করেন। বিষয়টি সমাধানে এস.আই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষনিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার বাবা মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা মা জানিয়েছে তার আর কখনো ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park