1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-০১ আসনে জামায়াতের প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের দিনব্যাপী গণসংযোগ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল-০১ আসনে জামায়াতের প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের দিনব্যাপী গণসংযোগ

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নড়াইল-০১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

বুধবার বিকাল ৩টায় তিনি নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ কর্মসূচি শুরু করেন।

পহরডাঙ্গা, সরসপুর, চাপাইল, বাগুডাঙ্গা ও কচুয়াডাঙ্গা গ্রামে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময়, ঘরোয়া বৈঠক এবং উন্নয়ন ভাবনা তুলে ধরেন তিনি। এসময় স্থানীয় জনগণের সমস্যা, চাহিদা, উন্নয়ন সংকট ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে সরাসরি মতামত গ্রহণ করেন প্রার্থী কায়সার।

গণসংযোগে তিনি দলের অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা ও এলাকার সম্ভাব্য নতুন প্রকল্প সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। জনগণের মতামতকে ভিত্তি করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

তার গণসংযোগকে ঘিরে বিভিন্ন গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ শোভাযাত্রা, স্লোগান এবং প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিটি স্থানে ছিল জনসমাগম ও উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সক্রিয় প্রচারণা নির্বাচনী মাঠে নতুন গতি এনে দিয়েছে এবং ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park