1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা হলো একটি উৎসবমুখর নির্বাচন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। অন্য কোনো ছোটখাটো বিষয়ে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া সম্ভব। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, “বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। একটি সংসদ ও সরকার গঠন ভোটের মাধ্যমে সম্ভব, যা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। গত ১৫-১৬ বছর ধরে এই ব্যবস্থা অনুপস্থিত ছিল।”

তিনি বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশের সব সমস্যা সমাধান করবেন। সাংবিধানিক হোক বা অর্থনৈতিক, সব সমস্যা সমাধান সম্ভব নির্বাচিত সরকার ও প্রতিনিধিদের মাধ্যমে। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা পূরণ করতে পারবে না।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park