1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার অঙ্গীকার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার অঙ্গীকার

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

‘সত্যকে হাতিয়ার, ন্যায়কে পতাকা’— এই বিশ্বাসকে সামনে রেখে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো দৈনিক পূর্বাঞ্চল-এর দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্রতিনিধি সম্মেলন।

শনিবার ইকবালনগরের ডায়ালগ সেন্টারে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সানি। সভাপতিত্ব করেন মফস্বল সম্পাদক আসিফ আলতাফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারী সম্পাদক এস এম আতিয়ার রহমান, চিফ রিপোর্টার মো. সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল ও এম এ হাসান, স্টাফ রিপোর্টার দিলীপ বর্মন এবং চিফ বিজ্ঞাপন বিল কালেক্টর শেখ উজ্জল রহমান।

সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত সততা ও দায়িত্ববোধ নিয়ে আলোচনা করেন দৈনিক কালের কণ্ঠ-এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। অনলাইন সাংবাদিকতা ও কনটেন্ট উন্নয়ন বিষয়ে মত দেন স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ।

প্রধান অতিথি বেগম ফেরদৌসী আলী বলেন, “সত্য প্রকাশের শক্তিই সংবাদপত্রের প্রকৃত ক্ষমতা। পূর্বাঞ্চল জনগণের আস্থা অর্জন করেছে কারণ এটি সত্য বিকৃত করে না, বরং তুলে ধরে মানুষের মনের ভাষা।” তিনি আরও বলেন, “একটি সংবাদ সমাজকে বদলাতে পারে, আবার ভুল সংবাদ বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব হলো যাচাই করা তথ্যকে সংযমের সঙ্গে উপস্থাপন করা।”

সম্পাদক মোহাম্মদ আলী সানি বলেন, “গণমাধ্যমের প্রতিযোগিতা এখন গতিতে, কিন্তু পূর্বাঞ্চল প্রতিযোগিতা করছে বিশ্বাসে। এই পত্রিকা কোনো দলের মুখপত্র নয়— এটি জনগণের প্রতিচ্ছবি ও গণআস্থার প্রতীক।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের বিকাশে সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তাই আমাদের প্রত্যেক প্রতিবেদককে সততা ও বস্তুনিষ্ঠতার পথে অটল থাকতে হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের প্রসার রোধে সাংবাদিকদের আরও তথ্যনির্ভর হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে প্রয়াত সম্পাদক আলহাজ লিয়াকত আলীসহ সকল প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত হন— সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার এবং সত্য ও ন্যায়ের পথে আলোকবর্তিকা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park