
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নড়াইলে প্রতিটি পূজা মণ্ডপে চলছে সাজসজ্জা, প্রস্তুতি আর আনন্দের জোয়ার। কয়েকদিন পর পূজার ঘণ্টাধ্বনি বেজে উঠলে ভক্ত-ভক্তিমায় মুখরিত হয়ে উঠবে গোটা জেলা।
পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, জেলার ৩টি উপজেলায় এ বছর মোট ৫২৪টি মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। জেলার সদর উপজেলায় ২৩৯টি, সদরের পৌরসভায় ৩৮টি, লোহাগড়া উপজেলায় ১৪৪টি (এর মধ্যে পৌরসভায় ৩৮টি) এবং কালিয়া-নড়াগাতী উপজেলায় ১৪১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
নড়াইল জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা গেছে বাঁশ, কাঠ, সুতলি, খড় ও কাদামাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ইতোমধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ অন্যান্য মূর্তি গড়ার কাজ প্রায় শেষ। এখন চলছে রঙ-তুলির আঁচড়ে সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ।
কারিগররা বলছেন প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায় অল্প কিছু দিনের মধ্যেই শেষ হবে পুরো কাজ।
পূজার বিষয়ে নড়াইল কেন্দ্রীয় টাউন হল মন্ডিরের পুরহিত মলয় ভট্টাচার্য বলেন মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে আগামী ২৭ তারিখ থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
সংশ্লিষ্ট বিষয়ে নড়াইল জেলা আনসার কমান্ডার মোঃ নূরুল আবছার বলেন আমরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং তরুণ আনসার সদস্যদের নিয়ে টিম গঠন করেছি এবং আমাদের একটি মোবাইল টিম প্রস্তুত করা হয়েছে এছাড়াও সর্বক্ষণ সেবা দেওয়ার জন্য আমাদের হেল্প লাইন তৈরি করা হয়েছে।