1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ক্ষমতায় এলে ১ কোটি ৪০ লাখ বেকারের কর্মসংস্থান করবে জামায়াত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ক্ষমতায় এলে ১ কোটি ৪০ লাখ বেকারের কর্মসংস্থান করবে জামায়াত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত
জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৪০ লাখ যুবক যারা বেকারত্বের অভিশাপে বেঁচে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার পৌর ৫ ও ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকে চারা রোপণ করে কাঁটাযুক্ত আঙুরের, কিন্তু ফল পারার সময় চায় মিষ্টি আঙুর—তা হতে পারে না। টক জাতীয় আম লাগিয়ে হাড়িভাঙা আম খাওয়ার আশা করলে হবে না। রোপণ করার সময় দেখতে হবে চারা কারা রোপণ করেছে।
তিনি আরও বলেন, ২২% হতদরিদ্র ডোমার-ডিমলা মিলে প্রায় ৯৩ হাজার মানুষ দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। রাষ্ট্র ৫টি বিষয়ে মৌলিক অধিকার দিয়েছে। ইসলামও এই ৫টি বিষয়ে অধিকার দিয়েছে—খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। যে সরকারই আসুক না কেন তাকে অবশ্যই এই ৫টি বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে। কিন্তু দুঃখজনক হলো রাতারাতি শাসকগোষ্ঠী আঙুল ফুলে কলাগাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। কেউ দশতলায় বাস করছে, আর আমার দেশের খেটে খাওয়া মানুষকে গাছতলায় বসবাস করতে হচ্ছে।
আব্দুস সাত্তার বলেন, আমি বলবো না যে আমাকে ভোট দিতে হবে। আপনারা গবেষণা করুন। বাজারে গিয়ে দ্রব্য কেনার সময় যেমন পরীক্ষা-নিরীক্ষা করেন, তেমনি ডোমার-ডিমলার মানুষও দুরবীক্ষণ ও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রার্থীকে যাচাই করুন। প্রার্থীর দুর্নীতি যাচাই করুন। যদি আব্দুস সাত্তারের কোনো দুর্নীতি পাওয়া যায়, তবে আমাকে ভোট দেওয়ার দরকার নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং ওয়ার্ড ডোমার পৌর শাখার সভাপতি মো. মোসলেহুদ্দীন শাহ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ছাদের হোসেন, ডিমলা উপজেলার আমীর মাওলানা মজিবুর রহমান, ডোমার উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল হাকিম, পৌর শাখার আমীর মো. নুর কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park