1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছেই: গয়েশ্বর চন্দ্র রায় - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছেই: গয়েশ্বর চন্দ্র রায়

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের প্রধান দাবী।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ আজও পরিবর্তনের অপেক্ষায়। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের ময়দানে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক বিশ্বাস ও সংগঠনের দৃঢ়তা ছাড়া গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

তিনি আরো উল্লেখ করেন, জুলাই আন্দোলনের শহিদরা যে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখনও পূর্ণ হয়নি। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই নিরবচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ভবিষ্যতে পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকতে পারি, গণতন্ত্রের জয় নিশ্চিত। ভোট দেওয়া হবে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য। ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুন এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সচেষ্ট থাকুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক সংখ্যায় অংশ নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park