1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও দুজন।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) নিহত হন।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে যাচ্ছিলেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে গাড়িটি রাস্তার বাম দিকে ছিটকে যায়।

ওই দুর্ঘটনায় মো. হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০) নামে আরও দুজন আহত হন বলেও জানান তিনি। তাদের চিকিৎসার জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) পাঠানো হয়েছে।
মোহাম্মদ আদলি বলেন, প্রাথমিক তদন্তে আরও দেখা গেছে যে এমপিভির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park