
সাংবাদিকতা একটি ইবাদতের মত পবিত্র দায়িত্ব, যদি তা ন্যায়ের পথে পরিচালিত হয়। একজন সাংবাদিকের কলম হতে পারে হক ও বাতিলের মাঝে ফয়সালা করার হাতিয়ার। কিন্তু দুঃখজনকভাবে, অনেকেই আজ দুনিয়ার সামান্য লোভে, অর্থ-বিত্তের বিনিময়ে সত্যকে আড়াল করে, অন্যায়ের পক্ষে অবস্থান নেয়।
রাসুল (সা.) বলেছেন,সত্য কথা বলো, (যদিও তা তিক্ত হয়)।অথচ আজ অনেকেই টাকার বিনিময়ে কলম বিক্রি করে দেয়, সত্য চাপা দিয়ে মিথ্যার প্রচার করে। এটা শুধু পেশাগত অন্যায় নয়, বরং এটা আল্লাহর কাছে এক ভয়ানক গুনাহ।
যারা নিজেদের ভেতরে চোগলখুরি, ফিতনা ও গুজব ছড়ানোর মত বৈশিষ্ট্য পোষণ করে, তারা যেন মনে রাখে—দুনিয়ার বিচার এড়িয়ে যাওয়া গেলেও, আখিরাতের কঠিন হিসাব থেকে কেউ রেহাই পাবে না।
হে কলমযোদ্ধারা, আল্লাহর ভয় অন্তরে রাখুন। আপনার লেখা যেন দুনিয়ার প্রশংসা নয়, আখিরাতের মুক্তির কারণ হয়। মৃত্যু খুবই নিকটে—সত্য ও ইনসাফের পক্ষে থাকুন, আর আল্লাহর সন্তুষ্টির জন্য সাংবাদিকতা করুন। দুনিয়া কিছুই নয়, আখিরাতই চিরস্থায়ী।