1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নড়াইল সফর ও পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিপির জাতীয় যুবশক্তি।

শনিবার (৫ জুলাই) সকালে নড়াইল রূপগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং এনসিপির আদর্শ ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এনসিপির নড়াইল জেলা সংগঠক সামিরা খানম, সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল, এনসিপির নড়াইল জেলার সদস্য ইরফান বারী উজ্জল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার যুগ্ম সদস্য সচিব সাদমান শুভ, সাহারুল ইসলাম।

এ সময় মাহমুদা সুলতানা রিমি বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেশের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরতে কাজ করছে। আগামী ১০ জুলাই নড়াইল শহরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় অংশ নেবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম।

আসন্ন পদযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই পদযাত্রা হবে নড়াইল জেলায় এনসিপির প্রথম বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park