1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাংবাদিক জিহাদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সাংবাদিক জিহাদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজ

কালিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কালিয়া প্রেসক্লাবের

নড়াইলের কালিয়ায় দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জিহাদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক সমাজ।

মঙ্গলবার ১জুলাই রাত আনুমানিক ৯:৪৫মিনিটে বড়দিয়া বাজার থেকে বাড়িতে মোটরসাইকেলে যাওয়ার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এ ঘটনায় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কালিয়া প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ আলম এক বিবৃতিতে বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। জিহাদুল ইসলাম একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার ওপর হামলা মানেই সত্য ও তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা।” তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, আহত সাংবাদিক জিহাদুল ইসলামের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের শনাক্তের কাজ চলছে এবং আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়েও খোঁজ রাখা হচ্ছে।”

সাংবাদিক মহল বলছে, এই হামলার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park