1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গাজায় স্কুল-হাসপাতাল-ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৯৫ জন নিহত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

গাজায় স্কুল-হাসপাতাল-ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৯৫ জন নিহত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় একটি ক্যাফে, স্কুল, খাদ্য বিতরণ কেন্দ্র এবং হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গাজা শহর এবং এর উত্তর অঞ্চলে অন্তত ৬২ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলার শিকার হয়েছেন।

এদিকে নতুন করে নিহত ৯৫ জনের মধ্যে উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় ৩৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাংবাদিক ইসমাঈল আবু হাতাব, নারী ও শিশু রয়েছে। তারা ওই ক্যাফেতে জড়ো হয়েছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরায়েল তাদের যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে।

ইয়াইয়া শরীফ বলেন, ‘আমরা মানুষের দেহগুলোকে ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েছি, এই স্থানটি কোনো সংঘাতপূর্ণ এলাকা ছিল না। ছিল না কোনো রাজনৈতিক এবং সামরিক স্থান। এখানে একটি জন্মদিন পালন উপলক্ষে শিশুসহ মানুষজন জড়ো হয়েছিল।’

বোমা হামলায় ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, কোনো সতর্কতা ছাড়াই ক্যাফেতে হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, এই এলাকাটি বাস্তুহারা এবং অসুস্থ মানুষের জন্য একটি আশ্রয় স্থল ছিল এবং রোদের তীব্র তাপ থেকে স্বস্তি পেতে এখানে এসেছিল। তবে ইসরায়েলের ভয়াবহ হামলায় অনেক মানুষ নিহত হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park