1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
এনসিপির জুলাই পদযাত্রা শুরু আজ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

এনসিপির জুলাই পদযাত্রা শুরু আজ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আজ থেকে শুরু। চলবে ৩০ জুলাই পর্যন্ত। জুলাই আন্দোলনে আহত, শহিদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন এনসিপি নেতারা।

মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের কবর জেয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এদিন গাইবান্ধা এবং রংপুরে পথসভা করার কথা রয়েছে।

এর আগে গত রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কথা বলব, জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনব। জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি।

তিনি বলেন, এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। সেই দেশ গড়তেই আমাদের এই জুলাই পদযাত্রা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park