1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ডামুড্যায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ডামুড্যায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালাম সরদার, শরীয়তপুর
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

শরীয়তপুরের ডামুড্যায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী দর্জি (৭০) নামের এক বৃদ্ধা কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে এসে নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও তিনজন মারাক্তক ভাবে আহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) বেলা ১২টায় পূর্ব-ডামুড্যা উপজেলার দুই নম্বর ব্রীজ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরীবের চর এলাকার মৃত. মাহিম আলীর ছেলে। আহতরা হলেন, আশরাফ আলী স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না (৩৫) ও ভ্যানচালক মাসুদ (৪০)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী দর্জিকে বাড়ির পাশেই সকালে কুকুর কামড় দেয়। সেই ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হচ্ছিল, পথে দুই নাম্বার ব্রীজের উপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে তাদের ভ্যানের উপর উঠিয়ে দেয়। এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন। আহতদের আনার পথেই আহত আশরাফ আলীর মৃত্যু হয়।

আশরাফ আলী মেয়ে স্বপ্না বলেন, বাবাকে সকালে কুকুরে কামড় দেওয়ার কারণে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের উপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসার পর আমার বাবার মৃত্যু হয়। তবে ঘটনায় ঘাতক পিকআপভ্যান ও ঘাতক চালককে আটক করা যায়নি।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিক্যাল অফিসার ডাঃ অভিজিৎ নাগ (অভি) বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আমরা তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।

ডামড্যা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এই ঘটনার মামলায় প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

NK24/SMK/DESK

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park