1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শান্তিতে জীবনযাপন করুন, নইলে আমার গুলি তো আছেই: মোদি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শান্তিতে জীবনযাপন করুন, নইলে আমার গুলি তো আছেই: মোদি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রুটি খান এবং শান্তিতে জীবনযাপন করুন, নইলে আমার গুলি তো আছেই।’ এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস ও এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

সোমবার (২৬ মে) পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, পাকিস্তানের জনগণই কেবল সন্ত্রাসবাদের এই রোগ থেকে দেশকে মুক্ত করতে পারে। পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই — সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কী অর্জন করেছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আপনারা (পাকিস্তান) কোথায়?

গুজরাটে এক সমাবেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে। তাদের যুবসমাজকে এগিয়ে আসতে হবে।’

‘১৯৭১ সালে পাকিস্তান ভুজ এয়ারবেসে হামলা করেছিল এবং আমাদের নারীরা মাত্র ৭২ ঘণ্টার মধ্যে রানওয়ে মেরামত করেছিলেন। পাকিস্তানের হামলার জবাব এতই শক্তিশালী ছিল যে তাদের সমস্ত এয়ারবেস আজও আইসিইউ-তে রয়েছে এবং তখনই পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল,’ মোদি বলেন।

তার এই মন্তব্যের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি ‘খোলাখুলি ব্যবসা’, যা রাষ্ট্র ও সেনাবাহিনী দ্বারা অর্থায়ন, সংগঠিত ও ব্যবহৃত হয়।

এর আগে, গুজরাটের দাহোদে এক সমাবেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদি ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত ‘অপারেশন সিন্ধুর’ (পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে সুনির্দিষ্ট হামলা)-এর উদাহরণ দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park