1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শরীয়তপুরের ডামুড্যায় জমে উঠেছে ঈদের বাজার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শরীয়তপুরের ডামুড্যায় জমে উঠেছে ঈদের বাজার

কালাম সরদার, শরীয়তপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শরীয়তপুরের ঐতিহ্যবাহী বাজার ডামুড্যায় জমে উঠছে ঈদের বাজার। মার্কেট গুলোতে মানুষের ভিড় চোখে পড়ার মত। ঈদে পছন্দের পোষাকটি কিনতে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে অন্য মার্কেটে। আর তাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও দেশী-বিদেশী বিভিন্ন পোশাকে সাজিয়েছেন দোকান।

শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১ টার সময় ডামুড্যা মুন্সী মার্কেট গিয়ে দেখা যায়, পুরুষ ক্রেতা থেকে মহিলা ক্রেতা বেশি এসময় দেখা যায় মহিলাদের ভীর সামলাতে হিমশিম খাচ্ছে মার্কেটের বিক্রেতার।

বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, এরই মাঝে সাধ ও সাধ্যের মধ্য থেকে ঈদ বাজারে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয় ভীড় হচ্ছে জুতা, কসমেটিক্স প্রসাধনীসহ অন্যান্য দোকান গুলোতেও। ঈদের কেনাকাটায় মার্কেট গুলোতে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, ট্রাউজার, বাচ্চাদের পোশাক, শাড়ি, শার্ট পিস, প্যান্ট পিস, থ্রি-পিস, বেল্ট, জুতা, গেঞ্জি, লুঙ্গি ইত্যাদি। তবে এই মূহুর্তে ক্রেতাদের আকর্ষন এবং আগ্রহ বেশি বাচ্চাদের পোষাকের দিকে।

বাড়তি ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই সেরে ফেলছেন ঈদুল ফিতরের কেনাকাটা। তবে ক্রেতাদের অভিযোগ, এবার পোশাকের দাম কিছুটা বেশি। এর জবাবে বিক্রেতারা বলছেন, বিশ্ববাজারে সব কিছুর দামই এখন বাড়তি, এর প্রভাব পোশাকের উপরও পড়েছে। মানুষ শুধু দেখতে আসছে না। পছন্দ ও দামে মিললে পণ্য কিনে নিচ্ছে। সামনে আরও বিক্রি বাড়বে বলে তাদের প্রত্যাশা। ঈদ-উল ফিতর যত ঘনিয়ে আসছে। মুন্সী মার্কেট ছাড়া ও ছৈয়াল মার্কেট, সিনথিয়া প্লাজা, সরদার মার্কেট, নিউ সুপার মার্কেট ও ফারুক এ মার্কেটেও ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

ঈদের বিক্রির বিষয়ে মুন্সী মার্কেটের ব্যবসায়ী ছোঁয়া ফ্যাশনের মালিক আব্দুল জলিল বেপারী জানান, এবার আমাদের বেচাবিক্রি বেশ ভালো। আরেক ব্যাবসায়ী আব্দুর রহমান সোহেল বলেন, এবার মোকাম থেকে আমাদের গার্মেন্টস আইটেম এর মালামাল কিনতে হয়েছে বেশি দাম দিয়ে, মালের কোয়ালিটি ভালো তাই এবার একটু দাম বেশি, বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park