1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ডামুড্যায় নিবার্চন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ডামুড্যায় নিবার্চন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

কালাম সরদার, শরীয়তপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬০ বার পঠিত

 

জাতীয় পরিচয়পত্র (ঘওউ) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন অফিসারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত তারা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে অবস্থান কর্মসূচী পালন করেন।

 

মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয় পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মত। এটা আমাদের নিজস্ব সম্পদ।

 

কিন্ত সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পায়তারা করছে। এর প্রতিবাদে এবং আমাদের সন্তানতুল্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে আমরা “ষ্টান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচী পালন করছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবীর সাথে একমত থাকবে।”

পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন শেষে বেলা ১ টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park