1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নড়াইলে সংবাদ সম্মেলন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নড়াইলে সংবাদ সম্মেলন

মো: তাহের, নড়াইল:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৯১ বার পঠিত

‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বেলা ১২ টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দাবি তুলে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উপস্থাপন করেন, আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। এর ভিতর উল্লেখযোগ্য দাবি ছিল, নারীর প্রতি যেকোনো প্রকার সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। এসময় আরও বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, নূর নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park