1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৫২ বার পঠিত

এ বছর সেরা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে নড়াইল শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ( জেলা শিশু একাডেমী)র হল রুমে জেলার প্রগতি বিদ্যানিকেতন, নড়াইল কালেক্টরেট স্কুল, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল দক্ষিণ পূর্ব মডেল প্রাথমিক বিদ্যালয়,নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভওয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমীর শিশুদের নিয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৪টি গ্রুপে অংশ গ্রহনকারী শিশুরা হল ক গ্রুপে শিশু থেকে ২য় শ্রেনী পর্যন্ত, খ গ্রুপে ৩য় শ্রেনী হতে ৪র্থ শ্রেনী, গ গ্রুপে ৫ম থেকে ৬ষ্ঠ এবং ঘ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত  শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। চিত্রাংকন প্রতিযোগীতায় শিশুদের রং তুলির আচড়ে গ্রাম বাংলার গ্রামীণ চিত্র ফুটে ওঠে। এদিকে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফজিলাতুন নেছা, নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সাংবাদিক মোঃ আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, বিচারক প্যানেলের কর্মকর্তা ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া বলেন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা শিশু একাডেমী নড়াইলে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন টি বনাঢ্য ভাবে পালন করে থাকি। এ বছর বৃষ্টি ও শিশু একাডেমীর গাফিলতিতে একটু বিলম্বে শুরু করা হলেও অংশগ্রহণ কারীদের উপস্থিতি সন্তোষ জনক ছিলো। এবছর চিত্রাংকন প্রতিযোগীতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে প্রগতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী জয়শ্রী রক্ষিত অক্ষি, ২য় স্থান অধিকার করে নড়াইল কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী শিহরণ সাহা এবং যৌথ ৩য় স্থান অধিকার করে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নড়াইল দক্ষিণ পূর্ব মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শোহেণী পোদ্দার ও ধৃতি পাল। খ গ্রুপে প্রথম নন্দীনি পার, যৌথ ২য় আরাধ্যা চক্রবর্তী ও ফাতিমাতুজ জোহরা ফাতিহা, যৌথ ৩য় হয় রুদ্রদীপ দাশ ও অংকুশ বোস, গ গ্রুপে ১ম মোঃ নাবিল নাহিয়ান, যৌথ ২য় জান্নাতুল ফেরদাউস নিসা এবং মারিয়া মীম, যৌথ ৩য় রাফসা জামান রুহী ও মৌশিনা খাতুন। ঘ গ্রুপে প্রথম হয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মিথিলা কুন্ডু মিম, ২য় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ঈপ্সিতা বকসি, যৌথ ৩য় স্থান অধিকার করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনী শিক্ষার্থী নাজুয়া নাওয়ারা (শখ) এবং এই বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী জয়ীতা বকসী আচল।

উল্লেখ্য, উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী ২৫/৬/২০২৫ তারিখে উদযাপিতব্য আলোচনা অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park