1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নারী নিপীড়নের বিরুদ্ধে কালিয়ায় মানববন্ধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নারী নিপীড়নের বিরুদ্ধে কালিয়ায় মানববন্ধন

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫২৭ বার পঠিত

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হয়রানির ক্রমবর্ধমান পরিস্থিতি এবং বিচারহীনতার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় কালিয়া উপজেলার সরকারি কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন, “স্বাধীন দেশে নারীদের নিরাপত্তা কোথায়? আজ আমার ছোট বোন ধর্ষিত হয়েছে, আগামীকাল আমি ধর্ষিত হবো না তার কি গ্যারান্টি আছে?” তিনি ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

মানববন্ধনে নাগরিকদের মধ্য থেকে সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, ধর্ষকদের ৯০ দিনের মধ্যে বিচার শেষ করে রায় কার্যকর করতে হবে। ধর্ষকের স্বাস্তি হবে প্রকাশ্যে ফাসি আর সেই ফাসি শেষে ক্রেনে ঝুলিয়ে রাখতে হবে যাতে করে আর কেউ এই কাজের কল্পনাও না করতে পারে।

বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা আরও বলেন, নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং বিচার ব্যবস্থার গতি বাড়াতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park