
স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পূজা উৎযাপন পরিষদের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ নির্মল কৃষ্ণ সাহা’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মঙ্গলবার (০৯ এপ্রিল) এক শোকবার্তায় সাধন চন্দ্র মজুমদার বলেন, নির্মল কৃষ্ণ সাহা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির দক্ষ সংগঠক। দুর্দিনে দলের নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারালো।
শোকবার্তায় খাদ্যমন্ত্রী নির্মল কৃষ্ণের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য: নির্মল কৃষ্ণ মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন।