1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে হাইটেক পার্ক প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে হাইটেক পার্ক প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

মোঃ শাহিন মিয়া, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ শিবচর থেকে স্থানান্তরের প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শিবচরের সর্বস্তরের জনগনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, কর্মসংস্থানের অপার সম্ভাবনাকে সামনে রেখে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় ধরে শিবচর উপজেলায় কুতুবপুর ইউনিয়নের এক্সপ্রেসওয়ের সংলগ্নে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এন্ড হাইটেক পার্ক ২০২১ সালে প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তীতে ফ্যাসিবাদ সরকারের পতনের পর কোন এক অদৃশ্য কারণে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।

এসময় বক্তারা বলেন, শিবচরের তরুণ প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও এই নির্মাণাধীন প্রকল্পকে অন্য কোথাও স্থানান্তর হতে দেব না। প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের পরিবর্তন না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া বিভিন্ন ছাত্র-জনতা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-এর সপ্তম পুরুষ হযরত হাফেজ মাওলানা হানজালা, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বি.এম আবু বকর সিদ্দিকসহ ছাত্রজনতা। এতে সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ২০২২ সালে নেয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির নানাখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০২২ সালের ১ জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ৩১ জানুয়ারি। অধিগ্রহণ করা ৭০ একর জমি নির্ধারণ করা হয়েছিল। যেখানে বালু ফেলে ভরাটের কাজ শুরু হয়েছিল। প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই ২০২৪ সাল পর্যন্ত ব্যয় হয়েছে ২৪৮ কোটি টাকা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park