1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে বন্যার পূর্বাভাস আগাম সাড়াদান মহড়া কর্মসূচি অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে বন্যার পূর্বাভাস আগাম সাড়াদান মহড়া কর্মসূচি অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

হাসিবুল হাসান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পদ্মা অববাহিকায় বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির আওতায় বন্যা প্রস্তুতি জনসচেতনতামূলক “পদ্মা পাড়ের জীবন যুদ্ধ” শিরোনামে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে দিকে উপজেলার রাজারচর উচ্চ বিদ্যালয় মাঠে সন্যাসীরচর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মহড়ায় বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় ও এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) বাস্তবায়নে বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার কার্যক্রম পরিচালিত হয়। এতে মৌসুমি বন্যায় করণীয় বিভিন্ন বিষয়ের ওপর “বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কেন্দ্র, প্রাণী সম্পদ আশ্রয় ও পরিচর্যা কেন্দ্র, নিবন্ধন কেন্দ্র, জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র, অভিযোগ ও পরামর্শ কেন্দ্রসহ জনসচেতনতায় বিভিন্ন স্টল, জরুরী স্বাস্থ্য সেবাসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক (এসআরএসপি) মো: মাকসুদ আলম, সাংবাদিক এস.এম. দেলোয়ার হোসাইন। মাহফুজ আলম এর গল্পে এফএম হানিফের সঞ্চালনায় পরিবেশনা ছিলেন অদিতি, পরিবেশনায় পান্ডুলিপি ও নির্দেশনা ছিলেন মনোজ মন্ডল।

এছাড়াও এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park