1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক

মো. নূরুন্নবী সামদানী:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

নড়াইলের নবাগত জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শ্বাশতি শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড আজিজুর রহমান, নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মত বিনিময় অনুষ্ঠানে জেলায় দায়িত্বরত গণমাধ্যম কর্মীরা নড়াইলের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলাসহ নানা খাতে বিদ্যমান সমস্যা অনিয়ম দুর্নীতি সমূহ তুলে ধরে সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

জেলা প্রশাসক সবার দেয়া তথ্য লিপিবদ্ধ করেন এবং সমাধানের আশ্বাস দিয়ে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে কাজের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটি যাতে বিফলে না যায়। বৈষম্যহীন একটি উন্নত নড়াইল গঠন করা যায় সে লক্ষে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ছাড়াও মতবিনিময় সভায় জেলার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park