1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের।

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নড়াগাতী থানায় মামলাটি করেছেন সাংবাদিক জিহাদুল ইসলাম।

মামলার বাদি ও এজহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সাড়ে ৫ টার দিকে কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে যান এশিয়ান টিভির কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম পারভেজ, চ্যানেল এস এর হাচিবুর রহমান, দৈনিক সকালের সময়ের জিহাদুল ইসলাম, দৈনিক খবরের শেখ ফসিয়ার রহমান ও আঞ্চলিক ফুলতলা প্রতিদিনের রাসেল বিশ্বাস ও তাপস বিশ্বাস। এসময় বল্লাহাটি ও আশেপাশের এলাকার আজম মোল্যা, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী ও রাজিব হাওলাদারসহ অন্তত ৪০ থেকে ৫০ জন প্রশাসন ও সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় আহত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনসহ সাংবাদিক জিহাদুল, ফসিয়ার, হাচিবুর ও পারভেজ। এর মধ্যে জিহাদুল ও ফসিয়ারের অবস্থা গুরতর হওয়ায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হামলার সময় সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামীরা।

মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছে। তাঁদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park