1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নিজের দায়িত্ব যথাযথ পালনই কর্মনিষ্ঠ-(পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নিজের দায়িত্ব যথাযথ পালনই কর্মনিষ্ঠ-(পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নিজের দায়িত্ব যথাযথ পালনই কর্মনিষ্ঠ। এসব বিবেচনায় সরকার অভিযোগ প্রতিকার ব্যবস্থা প্রবর্তন করছে। যা দায়িত্ববোধ বৃদ্ধি ও সেবা প্রদান সহজ হয়েছে বলে মন্তব্য করেছেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। বৃহস্পতিবার (২৭ জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনব্যাপী অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণে সভাপ্রধানের বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসেন। তিনি অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Grievance Redress System-GRS) ও GRS Software কি এবং কেন তা নিয়ে আলোচনা করেন।

মো. জাকির হোসেন বলেন, জনসেবার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের প্রতিশ্রুতি সেবা, সেবা প্রদান পদ্ধতি এবং মান সম্পর্কে নাগরিকের অসন্তুষ্টি বা সংক্ষুব্ধতা থেকে অভিযোগের উৎপত্তি হতে পারে। এ ক্ষেত্রে যুক্তিসংগত প্রতিকার চাওয়া বা বক্তব্য প্রদানের কার্যকর ক্ষেত্র বা প্লাটফর্ম থাকলে তাঁদের অসন্তোষ বা ক্ষোভ প্রশমনের সুযোগ সৃষ্টি হয়।

মো. জাকির হোসেন বলেন,বর্তমানে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, নেপালসহ বিভিন্ন দেশে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। বিশেষ করে ভারতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত একটি মন্ত্রণালয় রয়েছে যা হলো Ministry of Personnel, Public Grievance and Pensions এর আওতাধীন Administrative Reform। তিনি বলেন, Joseon Dynasty (১৯৩২-১৮৯৭) দক্ষিণ কোরিয়ার অভিযোগ প্রতিকার ব্যবস্থার মূল স্লোগান ছিল ‘‘ The people’s voice is the voice of Heaven (Korea).

প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা ও তথ্য সংরক্ষণ) অতিরিক্ত দায়িত্ব ড. কামরুল হক ও নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী। প্রশিক্ষণে পিআইবি’র ২৫জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park