1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
চেয়ারম্যান কারাগারে, এলাকায় মিষ্টি বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

চেয়ারম্যান কারাগারে, এলাকায় মিষ্টি বিতরণ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২২৮ বার পঠিত

উজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোলট্রি খামারে হামলা চালিয়ে কোটি টাকা ক্ষতিসাধনের মামলার আসামি ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে মামলার ৫ আসামি জামিনের প্রার্থনা করেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমান দুজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন।

জামিন নামঞ্জুর মো. শাহিন হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের চেয়ারম্যান। অপরজন হলেন ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার। চেয়ারম্যান শাহীন হাওলাদার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জামিন পাওয়া তিন আসামি হলেন— সোহেল হাওলাদার, কাইয়ুম ভাট্টি ও শাওন ভাট্টি। মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিন শেষে পাঁচ আসামি আদালতে হাজির হলে দুজনকে কারাগারে পাঠিয়ে ৩ জনের জামিন মঞ্জুর করেন। মামলায় নামধারী অন্য ৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

শাহিনের নানা ধরনের নির্যাতনের শিকার মানুষরা মিষ্টি বিতরণ করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park