1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খান সাহেবের বিয়ে - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

খান সাহেবের বিয়ে

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১৪ বার পঠিত

খান সাহেবের বিয়ে
*****************
মিঠুয়ার রহমান

ক’দিন থেকে শোনা যাচ্ছে
খান সাহেবের বিয়ে,
নেট দুনিয়া সরব এখন
সেই গুঞ্জণ নিয়ে।

অপু বুবলি শুধু ডুবলি
খান সাহেবের ফাঁদে,
একে অন্যের দোষটি ধরে
নিভৃতে সব কাঁদে।

কেউ ফেরেনি খালি হাতে
অপু বুবলি প্রমাণ,
বীরের বাবা জয়ের বাবা
প্রিয় শাকিব খান।

পূজা তিশা দেয়নি আশা
ডাক্তার পাত্রী চাই,
তৃতীয়বার করবে বিয়ে
মোদের শাকিব ভাই।

খবর শুনে হুমড়ে পড়ে
ডাক্তার এক পাত্রী,
মুখে বলে হবে না সে
শাকিবের সহ যাত্রী।

যার বিয়ে তার খোঁজ নাই
সকল লোকে কয়,
মিষ্টি জান্নাত পাত্রী পাওয়া
এত সহজ নয়।

পাবনাতে ছিট খালি নেই
ক্যামেরার সামনে এসে,
আজগুবি সব কথা বার্তা
বলে হেঁসে হেঁসে।

শত কোটি টাকা নেই
অল্প শিক্ষিত লোক,
দুইটি বিয়ে করেছে তাই
বিবাহে নাই ঝোঁক।

মিষ্টি হেসে হালকা কেশে
রঙিন করে মুখ,
নিজের ঢোল নিজে পিটিয়ে
পাচ্ছে মহা সুখ।

ডাক্তার এবং নায়িকা সে
ভাবছে নিজে তাই,
সে ছাড়া দেশেতে আর
পাত্রী কেহ নাই।

কোথায় আছো শাকিব খান
দেখো না ভাই এসে,
বিয়ে পাগল ডাক্তারে যে
ভরে গেলো দেশে।

আরো একজন আসছে উড়ে
আমেরিকা থেকে,
ইনিয়ে বিনিয়ে কি সব
বলছে এঁকে বেঁকে!

কন্যা পারো পুত্র পারো
এদের কিছু দাও,
নিদেন পক্ষে তৃতীয় পক্ষের
বউটি করে নাও।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park