1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভূয়া সাংবাদিকদের দমনে বিভিন্ন দপ্তরে খুলনা প্রেসক্লাবের চিঠি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ভূয়া সাংবাদিকদের দমনে বিভিন্ন দপ্তরে খুলনা প্রেসক্লাবের চিঠি

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, সম্পাদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩২ বার পঠিত

খুলনায় অনুমোদনহীন অবৈধ অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নামে ভুয়া সাংবাদিকদের ব্ল্যাকমেইল, প্রতারণা ও হয়রানি বন্ধে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে খুলনা প্রেসক্লাব। ভুয়া সাংবাদিকদের অপতৎপরতা রোধে সাধারণ মানুষকে সতর্ক করতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়েছে।

চিঠিতে যৌথ স্বাক্ষর করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের কোনো প্রকার অনুমোদন ছাড়াই খুলনা ও আশপাশের এলাকায় একশ্রেণীর অসাধু ব্যক্তি অবৈধ অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে অপসাংবাদিকতায় মেতে উঠেছে। এসব নামসর্বস্ব প্রতিষ্ঠানের কথিত সংবাদকর্মীরা হাতে ভুয়া মাইক্রোফোন ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র হরণ ও ব্ল্যাকমেইল করে আসছে। এছাড়া সাধারণ মানুষ, পেশাজীবী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত এদের হাতে নানাভাবে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। এই সংক্রান্ত অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ নিয়মিত খুলনা প্রেসক্লাবে জমা পড়ছে।

এমতাবস্থায়, সরকার কর্তৃক অনুমোদিত বৈধ গণমাধ্যম ও প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং সাধারণ জনগণকে ভুয়া গণমাধ্যম ও নামধারী সাংবাদিকদের হয়রানি থেকে রক্ষা করতে আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিধি অনুযায়ী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে একটি গণবিজ্ঞপ্তি জারি করতে র‌্যাব-৬ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park