1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বেনাপোলে গণসংযোগে মানুষের ভালোবাসা ও সমর্থন চাইলেন মেয়র প্রার্থী ইমদাদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বেনাপোলে গণসংযোগে মানুষের ভালোবাসা ও সমর্থন চাইলেন মেয়র প্রার্থী ইমদাদ

আশরাফুল ইসলাম:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সুখ-দুঃখ ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন।

সাদিপুরের বিভিন্ন পাড়া-মহল্লায় টানা ষষ্ঠ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন, তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর পথচলার শক্তি। মানুষের সেবা করার সুযোগ পেলে ১ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি,আমি পদ-পদবির জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।

তিনি আরো বলেন,জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়; এটি মানুষের সেবা করার দায়িত্ব। এলাকার নাগরিক সমস্যা সমাধান, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন পরিবেশ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেন, জনগণের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে সাদিপুরসহ পুরো ১ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চান।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park