1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বাহাদুরপুর চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বাহাদুরপুর চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী প্রচারণা

আশরাফুল ইসলাম:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোলে পৌর যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক চেয়ারম্যান পদে প্রার্থী আসাদুজ্জামান আসাদরে নির্বাচনী প্রচারণা করেছেন।

শনিবার (২৯ আগস্ট ) সকাল থেকে দুপুর
পর্যন্ত বাহাদুরপুর বাজারে ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে তিনি একটি সমৃদ্ধ, আধুনিক ও জনবান্ধব বাহাদুরপুর গড়ে তুলতে চান। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

কর্মসূচির শুরুতে বাহাদুরপুর বাজার এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাধারণ মানুষ,ব্যবসায়ী, দোকানদার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।এ সময় তিনি ব্যবসায়ী সাধারণ মানুষের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে সবার সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শাহিন আলম খান,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারীক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশারেফ হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজ্জুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park