1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে চালু হচ্ছে ক্যারিয়ার সেন্টার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে চালু হচ্ছে ক্যারিয়ার সেন্টার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে ক্যারিয়ার সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সেন্টার শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ থাকবে না; ভাষা শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, নেতৃত্বের বিকাশ, সৃজনশীলতা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্রিজিং অ্যাসপিরেশন টু অ্যাচিভমেন্ট’ প্রকল্পের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এসব কথা জানান।

ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে শুরু থেকেই সচেতন করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও সক্ষমতা চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য পরিকল্পিত প্রস্তুতির সুযোগ পাবে।

তিনি জানান, পরিবর্তিত কর্মবাজারের চাহিদা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এআই, রোবোটিকস, ডেটা সায়েন্স, হসপিটালিটি ম্যানেজমেন্টসহ নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে থাকা অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান এবং সুযোগ-সুবিধা বাড়ানো বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় পরিকল্পিতভাবে কাজ চলছে।

তিনি আরও বলেন, ক্যারিয়ার সেন্টারগুলো শিক্ষার্থী ও কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। এর মাধ্যমে ক্যারিয়ার পরিকল্পনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, ভাষাগত সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ, সমস্যা সমাধানসহ বিভিন্ন সফট স্কিল উন্নয়নের সুযোগ তৈরি হবে।

ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু একাডেমিক সনদ নিয়ে কর্মজীবনে প্রবেশ করবে না; বরং বাস্তব জীবনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন স্বাগত বক্তব্য দেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, উপাধ্যক্ষ ড. বিলকিস বেগম, বিওয়াইএলসির ভারপ্রাপ্ত ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার হাবিবুল্লাহ তামিমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park