1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে নাগরিক সংবর্ধনা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে নাগরিক সংবর্ধনা

মোঃ রমিম সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

নড়াইলের কালিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার সুধীজনের উদ্যোগে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি মজুমদার, কলাবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াচুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা লিয়াকত হোসেন সানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহান কাজী, ছাত্রদলের সভাপতি এস এম আলিফসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই সভাপতির হাত ধরে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার ওপরও জোর দেন তারা।
সভাপতির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন তাঁর এই দায়িত্ব প্রাপ্তিতে নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে তিনি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষক, ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park