1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মায়ের মর্যাদা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

মায়ের মর্যাদা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

মায়ের মর্যাদা
*********
মিঠুয়ার রহমান-

কিসের দিবস? কিসের আচার ?
কিসের আবার অনুষ্ঠান?
মাকে ভালো বাসতে হবে
দিয়ে সবাই মনো প্রাণ।

মা দিবসে মায়ের ছবি
পোষ্ট করে কেউ ফেইস বুকে,
প্রমাণ করে মাকে যেনো
রাখে কতো সুখে।

বড়ো বড়ো বুলি আওড়ায়
মাকে নিয়ে আজ,
কত জনে মায়ের তরে
করে নাকো আসল কাজ।

নিজের মায়ের খোঁজ নেয় না
অন্যের মাকে ডাকে মম,
বৃদ্ধাশ্রমে রেখে মাকে
মনে করে শত্রু সম।

ঘটা করে পালন করে
মা দিবসের অনুষ্ঠান,
ঘরে যেয়ে সেই মাকেই
করে কত অপমান।

সকাল দুপুর অষ্ট প্রহর
বছর মাস প্রতিদিন,
জীবন ভরে মাথায় রাখুন
একটু সবাই যত্ন নিন ।

চলে গেলে আর পাবেন না
সময় থাকতে খবর নিন,
আছে যাদের মা জননী
মায়ের মর্যাদা দিন।

কাগজ কলম অনুষ্ঠানে
মুখের কথায় হবে না,
শপথ করি কোনো মা আর
অমর্যাদায় রবে না।

বন্ধ হলে বৃদ্ধাশ্রম
শোষণ দমন নিপীড়ন,
লাগবে না আর ঘটা করে
মা দিবসের আভরণ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park